
এইচ এম হাছনাইন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ভোলা জেলা পুলিশ এর আয়োজনে বুধবার (২৬ জুলাই) পুলিশ অফিস সম্মেলন কক্ষে মোঃ মাহিদুজ্জামান বিপিএম, পুলিশ সুপার ভোলা এর সভাপতিত্বে এবং আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),ভোলা এর সঞ্চালনায় জেলা বিশেষ শাখা (ডিএসবি), জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ভোলা এর অফিসার্স ও ফোর্সদের সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে মোঃ মাহিদুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, ভোলা'কে ডিএসবি, ডিবি ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। অতঃপর তিনি সকল অফিসার ও ফোর্সবৃন্দের সাথে কুশলাদি বিনিময় করেন।
এ সময় রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ভোলা, প্রণয় রায়, শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার, ভোলা, অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানা, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, অফিসার ইনচার্জ,সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ভোলা সহ কর্মরত সকল অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.