
এইচ এম হাছনাইন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
২৭ জুলাই রোজ বৃহস্পতিবার ভোলা জেলার পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম-সেবা এর দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা ভোলা, এর তত্ত্বাবধানে ভোলা সদর মডেল থানাধীন পশ্চিম উকিল পাড়া ০৮নং ওয়ার্ডস্থ শুক্কুর পাটোয়ারীর বাড়ির সামনে ব্রীজের উপর হইতে ৩৫(পয়ত্রিশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক ০১ ও ভোলা সদর মডেল থানাধীন ভোলা পৌরসভার ০৮নং ওয়ার্ডস্থ সিকদার বাড়ী মাদ্রাসা মসজিদের উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর হইতে ৪৪(চুয়াল্লিশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা এসআই (নিঃ)/মোহাম্মদ কাজল ইসলাম, সংঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর মডেল থানাধীন পশ্চিম উকিল পাড়া ০৮নং ওয়ার্ডস্থ শুক্কুর পাটোয়ারীর বাড়ির সামনে ব্রীজের উপর হইতে মাদক ব্যবসায়ী ০১। রবিউল ইসলাম দিদার নামক এক যুবককে ৩৫(পয়ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
গত ২৪ জুলাই ১০.৩০ ঘটিকায় সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা এসআই (নিঃ) মোঃ আসাদুজ্জামান খান , সংঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর মডেল থানাধীন ভোলা পৌরসভার ০৮নং ওয়ার্ডস্থ সিকদার বাড়ী মাদ্রাসা মসজিদের উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী আবিদুর রহমান ইসমাইল নামক এক যুবককে ৪৪(চুয়াল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
উভয় আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.