
বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
মিঠামইন সদর ইউনিয়নের বিএনপির সভাপতি মো: হাবিবুর রহমান শিকদার সহ আরও ৩ জন বিএনপি নেতাকে বুধবার ২৬ শে জুলাই রাতে মিঠামইন থানা পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ৩ জন হলেন, উপজেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মো: বাশেদ শিকদার, উপজেলা সেচ্ছাসেবক দল নেতা মো: বিপ্লব মিয়া ও যুবদল নেতা রাসেল মিয়া।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো:আবদুল্লাহ মিয়া জানান,রাতে তার গ্রামের বাড়ি ঢাকিতে পুলিশ হানা দিয়েছে।
এছাড়াও উপজেলা যুবদলের সভাপতি মো: নৌশাদ মিয়ার বাড়িতে পুলিশ হানা দেয়।
তিনি আরও জানান,মহা সমাবেশকে কেন্দ্র করে পুলিশ গ্রেফতার শুরু করেছে। মিঠামইন থানার ওসি কলিন্দ্র নাথ গোলদার জানান, গত ১লা জুলাই শনিবার অষ্টগ্রামে বিএনপি ও আওয়ামিলীগের সংঘর্ষের ঘটনায় মামলায় জড়িত থাকার অভিযোগে অষ্টগ্রাম থানার আসামী হিসাবে তাদের গ্রেফতার করা হয়েছে। আসামীদের কোর্টে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.