ওমর ফারুক

এইচ এম হাছনাইন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:

ভোলা জেলার পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম এর দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্ত্বাবধানে, ভোলা জেলার শশীভূষণ থানাধীন রসুলপুর ইউনিয়নের ০৩নং ওয়ার্ড হইতে ১ (এক) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।

ভোলা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা এসআই (নিঃ)মোঃ হাফিজুর রহমান সংগীয় অফিসার ও ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ভোলা জেলার শশীভূষণ থানাধীন রসুলপুর ইউনিয়নের ০৩নং ওয়ার্ডস্থ শশীভূষণ সদর রোড হাসানাত সুপার মার্কেটের মেসার্স কামরুল ষ্টোর, প্রোঃ মোঃ কামরুল পাটোয়ারী এর দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী মোঃ সজিব, মোঃ শাখাওয়াত হোসেন, মো রাসেল ৩ যুবককে ১(এক) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করেন।
আসামীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।