ওমর ফারুক

মোঃ মোবারক হোসেন, স্টাফ রিপোর্টার:

“সাধ্যের মধ্যে অত্যাধুনিক চিকিৎসায় অঙ্গীকারবদ্ধ” ও “চক্ষু চিকিৎসা সেবায় আমরা আপনার পাশে”এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর মনোহরদী পৌরশহরের বাইপাস রোডে হাবিব টাওয়ারে হয়ে গেলো মনোহরদী ইসলামী চক্ষু হাসপাতাল এর শুভ উদ্বোধন।

শুক্রবার (২৮ জুলাই) বিকেলে মনোহরদী ইসলামী চক্ষু হাসপাতালের কর্ণধার ও চেয়ারম্যান মো. ইকবাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন মনোহরদী পৌরসভার মেয়র মোঃ আমিনুর রশিদ সুজন।

এসময় পৌর মেয়র বলেন, যেহেতু সেবা প্রদানের জন্য এই প্রতিষ্ঠান মনোহরদীতে হয়েছে আমরা আশা করি যদি সততা,নিষ্ঠা এবং মানুষের পাশে থেকে মানুষের সেবা করার উদ্যেশ্য নিয়ে যদি কাজ করে তাহলে অবশ্যই মনোহরদীর মানুষ আপনাদেরকে নিরাশ করবে না।

কারণ আমরা যদি এখানে ভালো সেবা পাই আপনাদের যদি আন্তরিকতা থাকে বিশেষ করে একজন মানুষও যদি ভুল চিকিৎসায় ক্ষতিগ্রস্ত না হয় এই বিষয়টি যদি আপনারা নিশ্চিত করতে পারেন অবশ্যই মনোহরদীর মানুষ আপনাদের সমৃদ্ধির পথে আপনাদের পাশে থেকে কাজ করবে এটা আমরা প্রত্যাশা করি।

মনোহরদী ইসলামী চক্ষু হাসপাতালের কর্ণধার ও চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন বলেন, আমাদের এখানে অল্প খরচে চোখের ফ্যাকো সার্জারীসহ নানা চিকিৎসা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এখানে যোগ দিয়েছেন চক্ষু বিশেষজ্ঞ ডাঃ সজীব পাল।

উদ্বোধনী দিনে আমরা প্রায় ৩শত রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছি। ব্যবসা নয়, যদি মানুষকে সেবা দিতে পারি সেখানেই আমাদের সার্থকতা।

এসময় উপস্থিত ছিলেন, মনোহরদী পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর আকলিমা আক্তার, পৌর কাউন্সিলর হারুন অর রশিদ মাঝি, মনোহরদী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সনজন রায়, মনোহরদী ডিগ্রী কলেজের সাবেক ভিপি শামীম শাখের প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক মো.ইমাম হোসেন রিপন।

এসময় পৌর মেয়র বলেন, যেহেতু সেবা প্রদানের জন্য এই প্রতিষ্ঠান মনোহরদীতে হয়েছে আমরা আশা করি যদি সততা,নিষ্ঠা এবং মানুষের পাশে থেকে মানুষের সেবা করার উদ্যেশ্য নিয়ে যদি কাজ করে তাহলে অবশ্যই মনোহরদীর মানুষ আপনাদেরকে নিরাশ করবে না।

কারণ আমরা যদি এখানে ভালো সেবা পাই আপনাদের যদি আন্তরিকতা থাকে বিশেষ করে একজন মানুষও যদি ভুল চিকিৎসায় ক্ষতিগ্রস্ত না হয় এই বিষয়টি যদি আপনারা নিশ্চিত করতে পারেন অবশ্যই মনোহরদীর মানুষ আপনাদের সমৃদ্ধির পথে আপনাদের পাশে থেকে কাজ করবে এটা আমরা প্রত্যাশা করি।

মনোহরদী ইসলামী চক্ষু হাসপাতালের কর্ণধার ও চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন বলেন, আমাদের এখানে অল্প খরচে চোখের ফ্যাকো সার্জারীসহ নানা চিকিৎসা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

এখানে যোগ দিয়েছেন চক্ষু বিশেষজ্ঞ ডাঃ সজীব পাল। উদ্বোধনী দিনে আমরা প্রায় ৩শত রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছি। ব্যবসা নয়, যদি মানুষকে সেবা দিতে পারি সেখানেই আমাদের সার্থকতা।

এসময় উপস্থিত ছিলেন, মনোহরদী পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর আকলিমা আক্তার, পৌর কাউন্সিলর হারুন অর রশিদ মাঝি, মনোহরদী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সনজন রায়, মনোহরদী ডিগ্রী কলেজের সাবেক ভিপি শামীম শাখের প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক মো.ইমাম হোসেন রিপন।