
আরিফ হোসাইন, ববি প্রতিনিধি:
বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তাদের সম্মিলিত সংগঠন বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের নব গঠিত কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি, ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ।
আজ শনিবার (২৯ জুলাই) সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবে সংগঠনের দ্বি বার্ষিক নির্বাচন ২০২৩-২৪ এর ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম।
নব নির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন মীর মো: মোর্শেদুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন নজরুল ইসলাম হিরা।
নবনির্বাচিত সহ-সভাপতি বাহাউদ্দিন গোলাপ বলেন,বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে কর্মকর্তাগণ অত্যন্ত আন্তরিকতার সাথে তাদের পেশাগত দায়িত্ব পালন করে আসছে।
কিন্তু দু:খজনক হলেও সত্যি যে তারা বিভিন্নভাবে নানারকম পেশাগত বঞ্চনা ও বৈষম্যের স্বীকার। আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের নতুন নেতৃত্বের কাজ হবে এইসকল বঞ্চনা ও বৈষম্য দূর করে কর্মকর্তাদের মেধা ও মননকে আগামী দিনের স্মার্ট বাংলাদেশ নির্মানে নিয়োজিত করা।
উল্লেখ্য যে, বাহাউদ্দিন গোলাপ পেশাগত সংগঠন ছাড়াও দীর্ঘদিন যাবত বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন।##
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.