ওমর ফারুক
জাবির আহম্মেদ জিহাদ(ইসলামপুর) প্রতিনিধি:
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অংশগ্রহণ মূলক নির্বাচন,দলের আমীর সহ গ্রেফতারকৃত কর্মীদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রবিবার (৩০ জুলাই)সকালে জামালপুর শহরের গেইটপার অঞ্চলে বিক্ষোভ মিছিলটি হয়।
প্রতিবাদ মিছিলে জামালপুর জেলা আমীর কবির আহমেদ হুমাউন বলেন, আমরা গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করতে চাই।এটি আমাদের সাংবিধানিক অধিকার।কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে আমরা রাজপথে আছি এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।
এ সময় মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর জেলা নায়েবে আমীর অধ্যাপক খলিলুর রহমান,জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল,শিবির নেতা আল আমিন,হুমাউন ফরিদ,মাহমুদুল, প্রমুখ।

