ওমর ফারুক
মোস্তাফিজার রহমান, ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধ:
ফুলবাড়িতে তৃণমূল সাংবাদিকদের সাথে স্থানীয় সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৩০ জুলাই দুপুর ২ ঘটিকায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এর হল রুমে ৩ ইউনিয়নের ৩৩ জন তৃণমূল সাংবাদিকদের সাথে স্থানীয় সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বিভিন্ন ধরণের সাংবাদিকদের সাথে তথ্য সংগ্রহের জন্য কলা কৌশল সম্বন্ধে আলোচনা করা হয়।
আলোচনা সভায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,ফুলবাড়ী ক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন,প্রবীন সাংবাদিক আব্দুল আজিজ মজনু, উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর)। আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক জিয়াউর রহমান জিয়া, উদয়াঙ্কুর সেবা সংস্থার ফুলবাড়ী শাখার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম,স্পন্সরশীপ অফিসার বিমল মন্ডলসহ তৃণমূল সাংবাদিক বৃন্দ।

