ওমর ফারুক
মোঃ মোবারক হোসেন, স্টাফ রিপোর্টার:
“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে নরসিংদীর মনোহরদীতে উদযাপিত হয়ে গেলো জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩। সপ্তাাহ ব্যাপী দিবসটি উদযাপন শেষে মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০-জুলাই) সকাল ১১টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তরে এ মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত হয় ।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জিয়া উদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুনা আক্তার।
সিনিয়র মৎস্য কর্মকর্তা জিয়া উদ্দিন মৎস্য সপ্তাহ উপলক্ষে নেয়া বিভিন্ন কর্মসূচী সম্পর্কে জানান,মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা,ব্যানার ফেষ্টুন, র্যালী,উদ্বোধনী অনুষ্ঠান,আলোচনা সভা,প্রামান্য চিত্র,জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ,প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষী ও মৎস্যজীবিদের পরামর্শ প্রদান,সুফলভোগীদের প্রশিক্ষণ,মৎস্য চাষ উপকরণ বিতরণ ও ৩ জন সফল মৎস্য চাষীদের মাঝে সন্মাননা সার্টিফিকেট ও ক্রেষ্ট বিতরণ শেষে আজ মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত হচ্ছে।
তিনি আরোও বলেন,মৎস্য খাত জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ খাত দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন মাছ হবে দ্বিতীয় বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ। একথা এখন বাস্তবায়িত হচ্ছে।
এসময় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আনজুমান আরা বেগম, মৎস্য খামারী মাসুদুর রহমান শাহীন, সুমন মিয়া,মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,মৎস্য খাদ্য ব্যবসায়ী,বিভিন্ন ক্ষুদ্র ও প্রান্তিক সৎস্য চাষীবৃন্দ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

