
মোঃ শাহাদাত হোসাইন, শরণখোলা, বাগেরহাটঃ
বাগেরহাটের শরণখোলায় নেটজ বাংলাদেশের সহযোগীতায় বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের বাস্তবয়ানে সৃজন প্রকল্পের মাধ্যমে দারিদ্র জনগোষ্টির ভাগ্য উন্নয়নে বহুমুখি কর্মকান্ড পরিচালনার মাধ্যমে উৎপাদনশীল সম্পদ বিতরণ করা হচ্ছে ।
বাংলাদেশের দক্ষিণ জনপদের শেষ প্রান্তে সুন্দরবন ঘেষা উপকূলীয় এলাকা বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার সাধরণ জনগোষ্টীর মাঝে ছাগল,ভেড়া,হাঁস-মুরগী ও গাছের চারা বিতরণ করা হচ্ছে।
শরণখোলা উপজেলার চারটি ইউনিয়নে আট শত পরিবারের মাঝে এই সম্পদ বিতরণের কার্যক্রম চলমান রয়েছে ।সম্পদ বিতরণের সময় উপস্থিত থাকেন স্থানীয় জনপ্রতিনিধি,রাজনীতিবীদ, সাংবাদিক ও নেটজ বাংলাদেশ ও জাগরণী চক্র ফাউন্ডেশনের কর্মকর্তাগণ।
বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন একটি অন্যতম সমস্যায় পরিণত হয়েছে। এই সমস্য থেকে সৃষ্টি হয়েছে বিশ্বে নানা বিধিও সমস্যা আর এই সমস্যার প্রকোপ বাংলাদেশের দক্ষিণ জনপদে মারাত্মক আকার ধারণ করছে।
তাই এ অবস্থা থেকে কিছুটা পরিত্রানের জন্য জাগরণী চক্র ফাউন্ডেশন হাতে নেয় একটি সৃজন-প্রকল্প।
এ বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের ইউনিট ম্যানেজার তানিম বলেন, এই সৃজন প্রকল্প সাধরণ হতদরিদ্র মানুষের জীবনের কিছুটা পরিতর্বনের জন্য বহুমুখি কর্মকান্ড পরিচালনা করছে তার মধ্যে অন্যতম উৎপাদনশীল সম্পদ বিতরণ,কৃষি ও জলবায়ু সহনশীল চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ, ছাগল পালন, মুরগী পালন ও নানা মুখি কর্মকান্ড।
পাশাপাশি উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে বিভিন্ন ধরণের দিবস উদযাপান করে যাচ্ছে যেমন,নারী দিবস,পরিবেশ দিবস।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.