
জাবির আহম্মেদ জিহাদ ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
সরকারি ইসলামপুর কলেজ থেকে রাইসুল হাসান নামে এক শিক্ষার্থী ২০২২ ব্যাচে এইচএসসি পরিক্ষায় অংশগ্রহণ করেন।তার দেশের সকল শীর্ষ বিশ্ববিদ্যালয়ে চাঞ্জ হয়।কলেজ কর্তৃপক্ষ ভর্তির সকল খরচ দিলেন রাইসুল হাসানকে।
রাইসুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়,জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়,রাজশাহী সহ প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান।সেই সাথে তার বেশ কিছু পৌকশলী বিশ্ববিদ্যালয়ে চাঞ্জ হয়।
রবিবার (৩১ জুলাই) এইচএসসি ২০২৩ পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে রাইসুল হাসানকে কলেজ কর্তৃপক্ষ ভর্তির সকল খরচ দিয়ে দেন।
রাইসুল হাসান বলেন, আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে পৌকশলী বিশ্ববিদ্যালয় বেশি পছন্দ করি।ইঞ্জিনিয়ার হওয়া আমার স্বপ্ন।
তিনি আরো আরো বলেন,রসায়ন বিভাগের প্রধান রাকিব স্যার আমার জন্য অনেক কিছু করেছেন।পদার্থ বিজ্ঞানের বিভাগীয় প্রধান মিনাক্ষী স্যারের সাথে দেখে করতে চেয়েছিলাম কিন্তু স্যার অনুষ্ঠানে অংশ নিতে পারেনি।
অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)ফরিদ উদ্দিন আহমেদ।অনুষ্ঠানের আয়োজন করেন সরকারি ইসলামপুর কলেজ ছাত্রলীগ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.