
আরিফ হোসাইন, ববি প্রতিনিধি:
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে একজন প্রতিবন্ধী ব্যক্তির পাশে দাঁড়িয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রলীগ নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা। দুর্ঘটনায় পঙ্গুত্বের শিকার ওমর ফারুককে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সম্মুখে একটি খাবারের দোকান দিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তারা।
আজ রবিবার (৩০ জুলাই) বিকেলে শিক্ষার্থীদের উপস্থিতিতে উদ্বোধন করা হয় "ইশু ক্যাফে" নামের অস্থায়ী দোকানটি।
এ ব্যাপারে দোকানটির স্বত্বাধিকারী ওমর ফারুক বলেন, " পাঁচ মাচ আগে একটি দুর্ঘটনায় আমার ডান পা বিকল হয়ে যায়। ভিক্ষাবৃত্তি ছাড়া উপার্জনের যখন আর কোনো উপায় ছিল না তখন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর পরামর্শ ও সহযোগিতা ছোট্ট ব্যবসা শুরু করলাম'।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা অমিত হাসান রক্তিম বলেন, ' সমাজের পিছিয়ে পরা জনগোষ্ঠীর ট্যাক্সের টাকায় আমরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষার ডিগ্রি নিতে পারছি। তাই তাদের কাছে আমাদের দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকেই আমরা ওমর ফারুকের পাশে দাঁড়িয়েছি '।
বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী শফিক মুন্সি বলেন, ' ভিক্ষাবৃত্তির প্রচেষ্টা বাদ দিয়ে একজন মানুষ সম্মানের সঙ্গে বাঁচতে চেয়েছেন।তাই তার আহ্বানে আমরা সাড়া দিয়েছি। আশা করছি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ইশু ক্যাফের পাশে থাকবে '।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.