ওমর ফারুক

এইচ এম হাছনাইন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:

বিএনপি জামাতের নৈরাজ্য, উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি, ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও অপ-রাজনীতির বিরুদ্ধে ভোলার লালমোহনে আওয়ামীলীগের শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার পর ঢাকা থেকে জননেতা এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন দুই উপজেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকদের পরদিন বুধবার সকাল দশটায় শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠানের আয়োজনের নির্দেশ প্রদান করেন।

কয়েক ঘন্টার নোটিশে শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা স্মরণকালের সবচেয়ে বৃহৎ তথা জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে জনসমুদ্রে পরিনত হয়।


কয়েক ঘন্টার ব্যবধাণে নিজ এলাকার প্রায় অর্ধ লক্ষ মানুষের উপস্থিতি লালমোহন তজুমদ্দিনের বহুমাত্রিক উন্নয়ন আপমর জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতে জনতার অকৃত্রিম ভালোবাসার প্রিয় নেতা মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের ধারাই সম্ভব যা বারংবার প্রমানিত। যার ফলশ্রুতিতে ” ম্যাজিকম্যান এমপি শাওনের ক্যারিশমাটিক রাজনীতির পুনরাবৃত্তি দেখলো দুই উপজেলার সাধারণ মানুষ।


লালমোহন ও তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে লালমোহন বাজার চৌরাস্তায় আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।


প্রধান অতিথির বক্তব্যে শান্তি সমাবেশে এমপি শাওন বলেন, আওয়ামীলীগ উন্নয়নের দল। শেখ হাসিনা যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে, দেশের উন্নয়ন হয়, জনগণের ভাগ্যোন্নয়ন হয়। আর বিএনপি_জামাত নৈরাজ্যের দল, আগুন সন্ত্রাসের দল, মানুষের জানমাল বিনষ্টকারী দল।

শেখ হাসিনার উন্নয়নে তাদের গা জ্বলে, তাই বিদেশি প্রভূদের কাছে ধর্ণা ধরে দেশের ভাবমূর্তি নষ্ট করতে চায় তারা।
এসময় তিনি আরো বলেন, কোনও ষড়যন্ত্রই কাজ হবে না, দেশের মানুষ আবারও বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রাখবে। পরে এ যাবতকালের সর্ববৃহৎ তথা চৌরাস্তা মোড় থেকে উপজেলা পরিষদ সামনে পর্যন্ত এক রেলিতেই জনগনে পরিপূর্ণতা পায়। যা সর্বোচ্চ বৃহৎ মিছিল হিসেবে সর্বজন স্বীকৃত হয়েছে। লালমোহন বাজার চৌরাস্তা থেকে উন্নয়ন শোভাযাত্রা শুরু হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মালেক’র সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব দিদারুল ইসলাম অরুন, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌর আওয়ামী লীগ আহবায়ক শফিকুল ইসলাম বাদল, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলি আহমেদ বেপারী, লালমোহন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমুখ।