
নিউজ ডেস্কঃ
ঋণ জালিয়াতি ঠেকাতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে গ্রাহক এবং জামিনদারের স্বাক্ষরের পাশাপাশি বৃদ্ধাঙ্গুলির ছাপ (টিপসই) নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।
নিয়ম অনুযায়ী, ঋণ বিতরণের আগে ঋণ সংশ্লিষ্ট চার্জ ডকুমেন্ট করাসহ প্রাথমিক ও সহজামানতের ওপর চার্জ ক্রিয়েশনের বিষয়ে নির্দেশনা রয়েছে।
ঋণগ্রহীতা এবং ধরনভিত্তিক ও ঋণের জামানত ভিত্তিক চার্জ ডকুমেন্টের তালিকা থাকে, যেখানে ঋণগ্রহীতা ও তৃতীয় ব্যক্তি এবং পক্ষের স্বাক্ষর নিতে হয়। তবে, হাইকোর্টের পর্যবেক্ষণ মোতাবেক, সম্প্রতি আদালতে বেশ কিছু রিট পিটিশন দায়ের করা হয়েছে। যেখানে ঋণগ্রহীতারা ও ঋণের জামিনদাতা উভয়ে যথাক্রমে ঋণগ্রহণ ও জামিন প্রদান সংক্রান্ত দলিলে স্বাক্ষর দেননি বলে জানান। এর কারণে, সংশ্লিষ্ট চার্জ ডকুমেন্টসগুলো সঠিকতা যাচাইয়ের ক্ষেত্রে ঋণ গ্রহীতা ও জামিনদাতার স্বাক্ষরের উপর নির্ভর করে বিধায় ঋণ আদায়ের আইনগত প্রক্রিয়া গ্রহণ বিঘ্নিত হচ্ছে।
এই প্রেক্ষাপটে, ঋণ আদায়ের ক্ষেত্রে আইনগত জটিলতা নিরসনে ঋণ প্রদানের উদ্দেশ্যে গৃহীত এবং গৃহীতব্য চার্জ ডকুমেন্টসের বিষয়বস্তু ঋণগ্রহীতা ও জামিনদাতাসহ সংশ্লিষ্ট তৃতীয় ব্যক্তি ও পক্ষকে পড়ে শুনানোর বিষয়টি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে ডকুমেন্টগুলো স্বাক্ষরের (প্রযোজ্য ক্ষেত্রে) পাশাপাশি তাদের উভয় হাতের বৃদ্ধাঙ্গুলির ছাপ জাতীয় পরিচয়পত্রের জন্য সংরক্ষিত ডেটাবেইজ থেকে যাচাই করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশে ব্যাংক।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.