
মোঃ হাছনাইন,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
মােটরসাইকেল নিয়ে কর্মস্থলে ফেরার পথে ভােলার লালমােহন উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন হিল্লোল দে নামে এক চিকিৎসক। লালমােহন উপজেলার বাকলাই এলাকায় এ দুর্টনা ঘটে।
নিহত হিল্লোল বোরহানউদ্দিন উপজেলার মুলাই পত্তন গ্রামের কাজল দের ছেলে। তিনি লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্নেক্সের অর্থপেডিক্স বিভাগের সহকারী সার্জন ও চিকিৎসক। স্থানীয় সূত্র জানায়, সকালে বোরহানউদ্দিন থেকে মােটরসাইকেল চালিয়ে নিজ কর্মস্থল লালমােহনে ফিরছিলেন হিল্লোল দে । কিন্তু পথে বাকলাই এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় রাস্তার পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
লালমােহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয় মাইক্রোবাসটি জব্দ করেছে, তবে চালক আগেই পালিয় গেছে। তাকে ধরার চেষ্টা চলছে ও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.