ওমর ফারুক
মোঃ শাহাদাত হোসাইন, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাট শরণখোলায় সবজির ক্ষেত থেকে ৮ ফুট লম্বা ও ৩ কেজি ওজনের একটিদারাশ সাপ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ৩ অক্টোবর দুপুর ১২ টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের মোঃ আনিছুর রহমান মাতুব্বর এরবাড়ী সবজির ক্ষেত থেকে সাপটি উদ্ধার করা হয়।
মোঃ আনিসুর রহমান মাতুব্বর জানান, দুপুর ১২ টার দিকে তার স্ত্রী সবজি ক্ষেতেসবজি তুলতে গেলে জালের সাথে জড়ানো একটি সাপ দেখতে পান। পরে বন ওবন্যপ্রাণী রক্ষা দলের (ভিটিআরটি) দলনেতা জাকারিয়া হোসাইনকে খবর দিলে তারটিম সহ উপস্থিত হয়ে সাপটিকে উদ্ধার করেন।
উপজেলার সোনাতলা মডেল বাজার পানিরঘাট ভিটিআরটি দলনেতা মোঃজাকারিয়া হোসাইন বলেন, সংবাদ পেয়ে দক্ষিণ সোনাতলা বিসিএফ এর সাধারণসম্পাদক মোঃ রফিকুল ইসলামকে সাথে নিয়ে ঘটনাস্থলে যাই এবং বিভিন্নকৌশলে সাপটিকে উদ্ধার করে শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা মোঃ নজরুলইসলামকে বিষয়টি জানাই। বিকেলে বনবিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতেশরণখোলা ষ্টেশন সংলগ্ন বনে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।

