
নিউজ ডেস্ক:
রোববার (৬ আগস্ট) সকালে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয় চলতি অর্থবছরে দেশে কার্যরত তফসিলি ব্যাংকগুলোর জন্য ৩৫ হাজার কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে; যা গত অর্থবছরের চেয়ে প্রায় ১৪ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, গত ২০২২-২৩ অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের কৃষিঋণ বিতরণ ১৩ দশমিক ৬০ শতাংশ বাড়ানো হয়েছে। গত অর্থবছর কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৩০ হাজার ৮১১ কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ব্যাংকগুলো বিতরণ করেছিল ৩২ হাজার ৮২৯ কোটি ৮৯ লাখ টাকা।
২০২৩-২৪ অর্থ বছরে স্থানীয় বেসরকারি ব্যাংকগুলোকে নির্ধারিত লক্ষ্যমাত্রার কম করে হলেও ৫০ শতাংশ কৃষি ও পল্লী ঋণ নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে বিতরণ করতে হবে। একই সঙ্গে লক্ষ্যমাত্রার ৬০ শতাংশ শস্য এবং ফসল খাতে, ১৩ শতাংশ মৎস্য খাতে ও ১৫ শতাংশ প্রাণিসম্পদ খাতে বিতরণ করতে হবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.