সম্পাদক
মোঃ সিদ্দিকুর রহমান ইমন, স্টাফ রিপোর্টার:
নরসিংদীর মাধবদীর কাঁঠালিয়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়ে গেল মানবতার মুক্তির দূত, শেষ নবী হজরত মুহম্মদ সাঃ এর কটুক্তির প্রতিবাদে মানববন্ধন। মঙ্গলবার বিকালে নরসিংদীর কাঁঠালিয়া ইউনিয়ন পরিষদের সামনে সচেতন ও ধর্মপ্রাণ মুসলিম সমাজ এ মানববন্ধন করেন।
মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন,’ বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবী মোহাম্মদকে নিয়ে কথিত নাস্তিক আসাদ নুর কটুক্তি করেছে যা প্রতিটি মুমিনের অন্তরে আঘাত করে। আমরা বুঝিনা কয়দিন পরপর ওদের মাথায় কে পোকা ঢুকায় ইসলাম মুসলিমকে খোঁচা মারার। তারা মুসলিমের কলিজার স্পন্দন নবী মোহাম্মদকে নিয়ে বারবার কটুক্তি করার সাহস দেখাচ্ছে। আমরা চাই এ হেন কর্ম যেন কেউ না করে। তবে আসাদ নুরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করা হয়।’ এসময় মোঃ সারাফত উল্লাহ, মো. নেয়ামতুল্লাহ, মোঃ তরিকুল ইসলাম ইতি, মোঃ রনি। এসবি সুজন সহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন।

