
সুজন মাহমুদ, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের মণিরামপুরে সোমবার দুপুরে সময় ঝাঁপা গ্রাম বাসী রাস্তার বেহাল দশার জন্য রাস্তায় ধান রোপন করে প্রতিবাদ জানিয়ে কষ্টের কথা জানান দেছেন দেশ বাসীকে।স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও মণিরামপুর উপজেলার ঝাঁপা গ্রামের কাঁচা রাস্তা পাকা হয়নি। পুরো ঝাঁপা গ্রামে একটি মাত্র পাকা রাস্তা সেটার অবস্থাও বেহাল।ভোটের আগে জনপ্রতিনিধিরা বার বার প্রতিশ্রুতি দিলেও হয়নি কোন সমাধান।
বাংলাদেশের প্রথম ভাসমান সেতু হিসাবে সুপরিচিত বঙ্গবন্ধু ভাসমান সেতু পার হয়ে ঝাঁপা বাজার পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তার এমন বেহাল দশা।বৃষ্টি হলেই রাস্তায় কাদা চলাচলে জনদুর্ভোগ। রাস্তা খারাপ হওয়ার কারণে জরুরী প্রয়োজনে পাওয়া যায় না গাড়ী। অসুস্থ রোগীকে দ্রুত হাসপাতালে নিতে পোহাতে হয় চরম দুর্ভোগ। একটু বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে যায়। রাস্তার মাঝে বৃষ্টির পানিতে তৈরি হয়েছে গর্ত। পুরো রাস্তা জুড়ে কাঁদায় চলাচলে অনুপোযোগী হয়ে পড়েছে। এই রাস্তা দিয়ে ঝাঁপা গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তা। এই রাস্তার বিষয়ে বার বার নিউজ করা হলেও জনপ্রতিনিধিদের কোন পদক্ষেপ দেখা যায়নি।
এবিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, ভোটের সময় এলে জনপ্রতিনিধিরা আমাদের রাস্তা পাকা করে দেয়ার প্রতিশ্রুতি দিলেও ভোটের পরে সবকথা ভুলে যায়। স্থানীয় বাসিন্দা রাশেদ বলেন,বঙ্গবন্ধু ভাসমান সেতু হওয়ায় আমাদের কষ্ট কিছুটা হলেও লাঘপ হয়েছে কিন্তু এই খারাপ রাস্তার কারণে আমাদের খুবই কষ্ট হয়। ঝাপা ইউনিয়নের চেয়ারম্যানের মোঃ শামসুল হক মন্টু কাছে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি স্থানীয় দের একটাই দাবি ঝাঁপা গ্রামের রাস্তা গুলো দ্রুতই পাকা করা হোক।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.