
মোঃ শাহাদাত হোসাইন, শরনখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, দুঃস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৮আগস্ট) সকাল ১০টায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম শামীমের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান রাহিমা আক্তার হাসি, বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক খান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মো. ফেরদৌস আলম, কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা, আবু জাফর জব্বার প্রমুখ। আলোচনা শেষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৬জন দুঃস্থ নারীকে সেলাই মেশিন এবং ৪জন নারীকে দুই হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.