
এইচ এম হাছনাইন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
০৮ আগষ্ট মঙ্গলবার তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভা সম্মেলন কক্ষে শেখ মুজিবুর রহমানের আজীবন সহযাত্রী শেখ ফজিলাতুনন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও প্রশিক্ষণপ্রাপ্ত দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় তজুমদ্দিন উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার শুভ দেবনাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর বেগম শিলা।
তজুমদ্দিন উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
তজুমদ্দিন উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, তজুমদ্দিন উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীসহ প্রশিক্ষণপ্রাপ্ত দুঃস্থ নারীরা।
আলোচনা সভা শেষে তজুমদ্দিন উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত দুঃস্থ মহিলাদের মাঝে অর্ধশত সেলাই মেশিন বিতরণ করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.