
নিউজ ডেস্ক:
কৃষ্ণসাগরে শস্যভর্তি জাহাজ আফ্রিকা ও ইউরোপে পাঠানো নিয়ে আবার রাশিয়া-ইউক্রেন সংঘাত তুঙ্গে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রাশিয়া কৃষ্ণসাগরের এলাকা জোর করে দখল করে আছে। এটা তাদের সীমার বাইরে। তারা এখান দিয়ে ইউক্রেনের জাহাজ যেতে দিচ্ছে না। উল্টে তারা ইউক্রেনের বন্দরগুলির উপর ক্ষেপণাস্ত্র হামলা করছে।
তিনি জানিয়েছেন, এবার ইউক্রেনও কৃষ্ণসাগর এলাকায় পাল্টা আক্রমণে যাবে। রাশিয়ার জাহাজগুলিকে লক্ষ্য করে আক্রমণ শানাবে ইউক্রেন। তার দাবি, এই পাল্টা আক্রমণের অধিকার ইউক্রেনের আছে।
রাশিয়া জানিয়েছে, তারা আফ্রিকার ছয়টি দেশে বিনা পয়সায় খাদ্যশস্য পাঠাতে চায়।
অ্যামেরিকার পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন জানিয়েছেন, রশিয়ার এই প্রস্তাব হাস্যকর। কারণ, তারা ৫০ হাজার টন খাদ্যশস্য দিতে চেয়েছে। আর ব্ল্যাক সি গ্রেন ইনিশিয়েটিভ গরিব ও মাঝারি আয়ের দেশগুলিকে দুই কোটি টন খাদ্যশস্য পাঠিয়েছিল।
ব্লিংকেনের বক্তব্য, দেশগুলির যা চাহিদা, তারা যা পাচ্ছিল, তার তুলনায় রাশিয়া সামান্য খাদ্যশস্য দিতে চাইছে।
অন্যদিকে ইউক্রেন জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে এবার তাদের গমের উৎপাদন ৪০ শতাংশ কম হবে।
হ্যাকাররা সফল হলো না
ইউক্রেন দাবি করেছে, রাশিয়ার হ্যাকাররা কিয়েভে সেনার কমব্য়াট ইনফরমেশন সিস্টেম হ্যাক করে তথ্য নেয়ার চেষ্টা করেছিল। কিন্তু ইউক্রেনের গোয়েন্দাবিভাগের সাইবার শাখা সেই প্রয়াস সফল হতে দেয়নি। এই হ্যাকাররা সফল হলে, ইউক্রেনের কোথায় কত সেনা আছে এবং তাদের পরিকল্পনার কথা রাশিয়ার হাতে চলে আসত। খবর: ডিডব্লিউ, এপি, এএফপি, রয়টার্স
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.