ওমর ফারুক

অরবিন্দ পোদ্দার, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব রেড ক্রিসেন্ট”র নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজে ৬৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠিন করা হয়। যুব রেড ইন্ডিয়ান নলছিটির যুব প্রধান মোঃ ইমরান খান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান প্রধান মোঃ জলিলুর রহমান আকন্দ। আরও উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট”র নলছিটির উপদেষ্টা মিলন কান্তি দাস, যুব রেড ক্রিসেন্ট”র স্কুল প্রধান মোঃ তারেক আহমেদ খান।

উপস্থিত ছিলেন উপ যুব প্রধান মোঃ আবদুল্লাহ হাসান, সদস্য তানভীরুল ইসলাম, প্রশিক্ষণ বিভাগের প্রধান তানজিলা আক্তার সুমা, মোঃ রাকিব, অহনা আক্তার।

সভা শেষে নবম শ্রেণির সৌমিলি দাস প্রথমাকে দলনেতা করে ৬৩ জন শিক্ষার্থী নিয়ে এই কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে আফিফা জাহান রোদেশী, নবনীতা দাস স্নেহা, তানজিলা আক্তার, তাসফিয়া তাওহীদ পরশী, তিষামনি, প্রিয়ন্তি কুন্ড, শারিকা ইসলাম মুন, ফাহিয়াকে নিয়ে নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের যুব রেড ক্রিসেন্ট”র কমিটি গঠিন করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন একজন সফল মানুষ সব সময়ই মানবিক ও সেবক হয়। রেড ক্রিসেন্ট”র বিশ্বব্যাপী কর্মপরিধী রয়েছে। এর সাথে যুক্ত হয়ে নিজেকে একজন মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব।