
মোঃ হাছনাইন,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিনে নূরুন্নবী চৌধুরী শাওন ফ্রি আইসিটি প্রশিক্ষণ সেন্টার চাঁদপুর ইউনিয়ন শাখার উদ্বোধন ও শোকের মাস আগস্ট উপলক্ষে দিনব্যাপী ফ্রি ডেন্টাল চেকআপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৪ আগস্ট দুপুর ০২টায় চাঁদপুর মহিলা আলিম মাদ্রাসায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব হলরুমে নূরুন্নবী চৌধুরী শাওন ফ্রি আইসিটি প্রশিক্ষণ সেন্টার এর আয়োজনে ও ইয়ুথ ভোলা ০৩ এর সার্বিক সহযোগিতায় মাসিক কোর্সে সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও সৃজনশীল অগ্রগামী উন্নয়ন সংসদ এর আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে দাঁতের চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে নূরুন্নবী চৌধুরী শাওন ফ্রি আইসিটি প্রশিক্ষণ সেন্টার তজুমদ্দিন শাখার পরিচালক সাদির হোসেন রাহিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তজুমদ্দিন উপজেলা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, তজুমদ্দিন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর বেগম শিলা, তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ ও তজুমদ্দিন চাঁদপুর মহিলা আলিম মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণ , চাঁদপুর মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আলীম, তজুমদ্দিন উপজেলা ওলামা লীগের সভাপতি ও খোশনদী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম,তজুমদ্দিন প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিক সাদী, তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান নয়ন, তজুমদ্দিন লাইভ নিউজ এর প্রধান সম্পাদক এইচ এম হাছনাইন, তজুমদ্দিন প্রশিক্ষণ সেন্টারের পরিচালক আতিকুল ইসলাম , ডেন্টিস্ট টিটু মজুমদার, তজুমদ্দিন উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ,চাঁদপুর মহিলা আলিম মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাগণ, ছাত্রীগণসহ তজুমদ্দিন উপজেলা আওয়ামিলীগ এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য যে, নূরুন্নবী চৌধুরী শাওন ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার ২০১৬ সালে উদ্বোধনের পর থেকে প্রায় ০৩ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে বেসিক কোর্স, গ্রাফিক্স ডিজাইন কোর্স ও ইংলিশ স্পোকেন কোর্সের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.