ওমর ফারুক

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)কুড়িগ্রাম,প্রতিনিধি:

ফুলবাড়ী উপৃজেলার শাহ্ বাজার( শিবেরহাট) এ যুবদের নেতৃত্বে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৭ আগস্ট বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শাহ-বাজার(শিবের হাট) এ পরিষ্কার, পরিচ্ছন্ন ফুলবাড়ী গড়তে ক্লিনিং ক্যাম্পেইন ও বর্জ্য ব্যবস্থাপনা জরিপ বর্জ্য ব্যবস্থা নিয়ে অ্যাডভোকেসি করা হয়েছে।

এক্টিভিস্টা কুড়িগ্রাম- এর যুবদের ব্যবস্থাপনায় শাহ্ বাজার (শিবের হাট) এ গত ০৮/০৮/২৩ ইং তারিখে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ক্লিনিং ক্যাম্পেইন ও ১৫০ জনের সাথে জরিপ করা হয়। তারই ধারাবাহিকতায় আজ শাহ্ বাজারে বনিক সমিতি ও হাট কমিটির সাথে বর্জ্য ব্যবস্থা নিয়ে অ্যাডভোকেসি করা হয়েছে।

উদয়াঙ্কুর সেবা সংস্থা(ইউএসএস) এর ফুলবাড়ী শাখার প্রোগ্রাম অফিসার লুৎফর রহমান রাফিন, একশনএইড বাংলাদেশের প্রতিনিধি ইন্সপিরেটর জিনাত রহমান মেলোডী,সাংবাদিক মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর),ইয়ুথ ফেলো মাহফুজুর রহমান (দরদ) তানিয়া খাতুন, শাহ্ বাজার (শিবেরহাট) ইজারাদার স্বজল পোদ্দার, বণিক সমিতির কোষাধক্ষ্য শাহজালাল মিয়া শাহীন,দোকান মালিক মোকছেদুল হক, ওবাইদুল হক,আব্দুস সালাম, মাইদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

সঞ্চালনা করেন বড়ভিটা সৃজনী সংগঠনের সভাপতি মারুফ শেখ।