সম্পাদক
মোস্তাফিজার রহমান, ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি:
১০ দিন মেয়াদী গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ-২০২৩-২৪(পুরুষ-মহিলা) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২০ আগস্ট সকাল ১০ টায় কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কাশীপুর ইউনিয়নের বামনের বাজার উচ্চ বিদ্যালয়ে দ্বাদশ নির্বাচন উপলক্ষে ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা মোট ৬৪ জনকে ১০ দিনের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আনসার ও ভিডিপি ব্যাংক শাখা ব্যবস্থাপক আমিনুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোমিনুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা হোসনে আরা বেগম, প্লাটুন কমান্ডার আব্দুর রশিদ মিয়া, গোলাম মোস্তফা, কোম্পানি কমান্ডার আতিয়ার রহমান প্রমূখ।

