
নিউজ ডেস্ক:
উত্তর পাকিস্তানে শ্রমিকদের ট্রাকে নির্মাণস্থলে নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণে ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। পাকিস্তানের তদারকি প্রধানমন্ত্রী আনোয়ার উল-হক কাকার টুইট করে বলেছেন, ''এটা জঙ্গি হামলা। ১১ জন নিরপরাধ শ্রমিকের প্রাণ গেল।''
পুলিশ ও নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা জানিয়েছে, খাইবার পাখতুনখোয়ায় এই ঘটনা ঘটেছে। শ্রমিকদের ওয়াজিরস্তানে সেনার জন্য একটি নির্মাণস্থলে নিয়ে যাওয়া হচ্ছিল। ট্রাকের নিচে বিস্ফোরক রাখা ছিল। সেটি ফাটানো হয়। এখনো পর্যন্ত কেউ এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
পাকিস্তানে আফগানিস্তান সীমান্তের কাছে এই অঞ্চলে কট্টরপন্থিদের হামলা বাড়ছে। গত এক বছর ধরে বারবার সেনা বা পুলিশকে লক্ষ্য করে হামলা চানালো হচ্ছে। পাকিস্তান সরকার ও পাকিস্তান তালেবানের মধ্যে অস্ত্রবিরতির চুক্তি হয়েছিল। পাকিস্তান তালেবান তেহরিক ই-তালেবান পাকিস্তান(টিটিপি) নামেও পরিচিত। এখন সেই অস্ত্রচুক্তি আর মানা হচ্ছে না বলে সরকারের অভিযোগ।
এছাড়া আইএস-সহ আরো কিছু কট্টরপন্থি গোষ্ঠী বেশ কয়েকবার আক্রমণ শানিয়েছে বলে অভিযোগ। গত মাসে খাইবার পাখতুনখোয়াতে রাজনৈতিক সমাবেশে বিস্ফোরণের ফলে ৪৫ জনের মৃত্যু হয়েছে। খবর: ডিডব্লিউ, এএফপি, রয়টার্স
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.