
নিউজ ডেস্ক:
সোমবার (২১ আগস্ট) বিকেলে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে এক বিক্ষোভ সমাবেশে আগামী নির্বাচন কেউ ভন্ডুল করতে চাইলে পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে মোকাবিলা করার শক্তি বিএনপির নেই। কাজেই আগুন নিয়ে খেলবেন না, হাত পুড়ে যাবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা জেগে উঠেছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি।
তিনি বলেন, বিভিন্ন সময়ে প্রহসনের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে হারিয়ে দেওয়া হয়েছিল। যার ফলে দেশ খুনিদের হাতে চলে গিয়েছিল। শেখ হাসিনার ওপর আক্রমণ করা হয়েছিল। আমরা সেই ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাই না।
খালিদ মাহমুদ বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে মুক্তিযুদ্ধের, স্বাধীনতার ও শেখ হাসিনার উন্নত ও স্মার্ট বাংলাদেশ।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. আলতাফুজ্জামান মিতাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.