
মোঃ মাসুদ রানা. সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ দুই কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২২ আগস্ট) রাতে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের মাহমুদপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত মাদক কারবারিরা হলেন, সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার খুকনি উত্তর পাড়া এলাকার মৃত হবিবর প্রামানিকের ছেলে আব্দুল বারী (৬০) ও একই জেলার শাহজাদপুর থানার ঘোড়শাল নতুনপাড়া এলাকার আব্দুল হালিমের ছেলে আকাশ আলী (১৯)
সিরাজগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের মাহমুদপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ দুই কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.