
শাহ আলম, গাইবান্ধা সদর প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৮ বোতল ফেন্সিডিল সহ স্বপন ও রেহানুলকে আটক করেছে থানা পুলিশ।বুধবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার ১৩নং কামারদহ ইউনিয়নের বকচর মৌজাস্থ গোবিন্দগঞ্জ কোল্ড স্টোরের সামনে রংপুর টু ঢাকা গামী বাসে তল্লাসীকালে তাদের আটক করা হয়।
আটক স্বপন হোসেন (৪০), রংপুর কোতয়ালী থানাধীন ইসলামপুর হনুমান মন্দির সংলগ্ন মৃত নুরুল ইসলামের ছেলে এবং রেহানুল ইসলাম (২৫), রংপুরের তাজহাট থানা এলাকার বাবুপাড়া রেল গেট সংলগ্ন মৃত সাদেক আলীর ছেলে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুই জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) এর সারণির ১৪(খ) ধারায় গোবিন্দগঞ্জ থানার মামলা নং-৩৭, রুজু করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.