ওমর ফারুক

আলামিন হোসাইন, ঝিনাইদহ সদর প্রতিনিধি:


ঝিনাইদহ জেলা ছাত্রলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ ঝিনাইদাহ জেলা শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত।

বাংলাদেশ আওয়ামী লীগ ঝিনাইদাহ জেলা শাখার কার্যালয়ে এই বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত বিশেষ বর্ধিত সভায় বাংলাদেশ ছাত্রলীগ, ঝিনাইদাহ জেলা শাখা সহ বাংলাদেশ ছাত্রলীগ,ঝিনাইদাহ জেলা শাখার সকল সাংগঠনিক ইউনিটের সভাপতি /সাধারণ সম্পাদক, আহ্বায়ক /যুগ্ন আহ্বায়ক এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ছাত্রলীগ ঝিনাইদহ জেলা শাখার সংগ্রামী সভাপতি মোঃ সজিব হোসেন এর সভাপতিত্বে ও বিপ্লবী সাধারণ সম্পাদক আল ইমরানের সঞ্চালনায় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।সভাপতি সজীব হোসেন তার বক্তব্যে সকল ইউনিটের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন সামনে জাতীয় সংসদ নির্বাচন এ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ও জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ ঝিনাইদাহ জেলা শাখার সকল ইউনিট ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে এবং সকল অপশক্তির বিরুদ্ধে অবস্থান করতে হবে তিনি আরো বলেন বাংলাদেশ ছাত্রলীগ রাজপথে ছিল, থাকবে।

তিনি ছাত্রলীগের সকল সদস্যেকে উদ্দেশ্য করে বলেন কোন সদস্য সংগঠন বিরোধী কোন কার্যক্রম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি বক্তব্য শেষ করার আগে হুঁশিয়ারি দিয়ে বলেন বাংলাদেশ ছাত্রলীগ সব সময়ই বিএনপি, জামাত শিবির জ্বালাও পড়াও রুখতে রাজপথে ছিল এবং সব সময় থাকবে।

তাই তিনি ছাত্রলীগের সকল সদস্য কে উদ্দেশ্য করে বলেন ছাত্রলীগের প্রতিটা সদস্য রাজপথে থেকে এই বিএনপি -জামাত, শিবির ও সকল অপশক্তির বিরুদ্ধে কঠোর অবস্থান করতে হবে।সাধারণ সম্পাদক আল ইমরান তার বক্তব্যে বলেন বাংলাদেশ ছাত্রলীগ সবসময়ই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করে আসছে তিনি বলেন আমি বিশ্বাস করি বাংলাদেশ ছাত্রলীগ রাজপথে ছিল এবং থাকবে।

বিএনপির জামাত শিবির ও কোন অপশক্তিই রাজপথে নৈরাজ্য সৃষ্টি করতে পারবেনা। তিনি আরো বলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় শাখার ঘোষিত সকল আদেশ ও নির্দেশ মেনে ঝিনাইদহ জেলা ছাত্রলীগ সব সময় সেই মোতাবেক কাজ করে যাচ্ছে।

তাই কোন অপশক্তি ঝিনাইদহ জেলা ছাত্রলীগকে রাজপথ থেকে দূরে রাখতে পারবেনা। আমরা রাজপথে ছিলাম আমরা রাজপথে থাকবো এবং রুখে দেবো সকল অপশক্তি।

এই সময় সভাপতি সাধারণ সম্পাদক বলেন, আগস্ট বাঙালির চিরন্তন শোকের মাস। ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ সাহিত্য শাসন স্বাধীনতা আন্দোলনের ছাত্রনেতা আপসহীন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয় যা মানব ইতিহাসে জঘন্যতম অধ্যায় বাঙালির শোকের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী ০১ সেপ্টেম্বর ২৩ইং বাংলাদেশ ছাত্রলীগের স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের নব পরিচের রুপকার, বৈশ্বিক উন্নয়ন দেশের রোল মডেল ছাত্র – যুব তরুণ সমাজের অনুভূতি নিঃশ্বাস বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ঐতিহাসিক ছাত্র সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ জেলা শাখা সহ বাংলাদেশ ছাত্রলীগ ঝিনাইদাহ জেলা শাখার সকল সাংগঠনিক ইউনিটের সরব উপস্থিত নিশ্চিত করার লক্ষ্যে এই বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়েছে।

বর্ধিত সভা শেষ বাংলাদেশ ছাত্রলীগ ঝিনাইদাহ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ ঝিনাইদাহ জেলা শাখার সংগঠনের সকল ইউনিট ০১ সেপ্টেম্বর ২৩ ইং স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশে অংশগ্রহণ করে ছাত্রসমাবেশ সফল করব।