
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ মোঃ কামরুল ইসলাম খান:
ফুলপুরে যাত্রীবাহী বাস থেকে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করছে পুলিশ।
শনিবার ভোর সাড়ে পাঁচটায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানা পুলিশের একটি চৌকষ টিম বৃষ্টি ভেজা ভোরে ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে শেরপুরগামি প্রতিনিধি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এসময় যাত্রীবেশী দুই মাদক কারবারিকে আটক করা হয়।
আটক কৃত রুবেল (৩০)ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার বিরামপুর গ্রামের মৃত খোরশেদের ছেলে এবং মোঃ ফাহিম (২৪) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর থানার বিষ্ণুপুর সরকার বাড়ী এলাকার মোঃ শাহজাহানের ছেলে।
এবিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইন চার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেনআটক ব্যক্তিদের বিরুদ্ধে ফুলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.