সম্পাদক
মোঃ ফারজুল ইসলাম, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জের আজীবন আপোষহীন সংগ্রামী রাজনীতিবিদ মরহুম কমরেড কাজী রশীদুল রেলার শোকসভা উপজেলার শানেরহাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শোক সভায় কমরেড লাল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ। বক্তারা আজীবন আপোষহীন সংগ্রামী মরহুম রেলা কাজীর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক কমিটির সাধারণ সম্পাদক কমরেড সাজ্জাদ জহির চন্দন সভাপতি রংপুর জেলা কমিটি, কমরেড শাহাদত হোসেন ‘সভাপতি বাংলাদেশ কৃষক সমিতি, কমরেড অধ্যাপক আমজাদ সরকার ‘ সাবেক সভাপতি উপজেলা কমিটি, কাজী লুমুম্বা লুমু ‘ সভাপতি উপজেলা কমিটি ,কমরেড অধ্যাপক কামরুজ্জামান ‘ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মন্টু’ মরহুম রেলা কাজীর কন্যা রশীদা বেগম ইলোরা প্রমুখ ।

