
হিরন মিয়া,কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার কেন্দুয়ায় ধান ভাঙ্গানোর মেশিনের ফিতায় চুল আটকে খোদেজা আকতার(৪৮) নামে এক গৃহবধূর করুন মৃত্যু হয়েছে। আজ (২ সেপ্টেম্বর) শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের মাইজকান্দি গ্রামে ঘটনাটি ঘটে ।
খোদেজা আক্তার নওপাড়া ইউনিয়নের মাইজকান্দি গ্রামের লাল মিয়ার স্ত্রী। নিহতের স্বামী লাল মিয়া জানান, আজ শনিবার সকালে গ্রামের বকুল মেম্বারের ধান ভাঙ্গানোর মেশিনে ধান ভাঙ্গাতে নিয়ে যাই। এসময় আমাকে সহযোগীতা করতে স্ত্রীও আমার পেছনে আসেন। ধান ভাঙ্গানোর শেষ পর্যায়ে মেশিনের নিচ থেকে ধানের কুড়া সরাতে গেলে অসতর্কতার কারণে মেশিনের ফিতায় আমার স্ত্রীর মাথার চুল আটকে খুলির উপরের অংশ ছুটে যায়। তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সকাল সাড়ে ৮টার দিকে ডাক্তার মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন কারো প্রতি আমার কোন অভিযোগ নেই। এটি একটি দুর্ঘটনা মাত্র।
হাসপাতাল সূত্র জানায়, মাথার খুলির উপরের অংশ প্রায় বিচ্ছিন্ন অবস্থায় খোদেজা আক্তারকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। এখানে আনার আগেই রাস্তায়েই তার মৃত্যু হয়েছে। পুলিশকে জানানো হয়েছে,পুলিশ এসে আইনগত ব্যবস্থা নেবেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.