ওমর ফারুক
নিউজ ডেস্ক:
বর্তমানে নেটিজেনদের মূখে আলোচিত একটি নাম ভিপি নুরুলহক নুর। ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী নুরুলহক নুর আলোচনায় আসেন কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে। এর পরে ডাকসুর ভিপি হন পরে রাজনৈতিক উত্থান হয় তার। রাজনৈতিক উত্থানে বিশেষ ভুমিকা রাখে নুরুলহক নুরের পিছনে ডাকসুর নির্বাচন।
শুরু হয় নতুন পথচলা রাজনৈতিক ময়দানে ছাত্র অধিকার পরিষদ গঠনের মাধ্যমে। নানা চড়াই উৎরাই পেড়িয়ে রাজনৈতিক মূল দল ‘গণ অধিকার পরিষদ’ এর যাত্রা শুরু করেন নুরুলহক নুর। তারপরেই পড়েন তিনি নানান সমালোচনায়।
বিশেষ করে প্রশ্ন উঠে নুরের আয়ের উৎস নিয়ে। নুরের আয়ের উৎস নিয়ে ইতোমধ্যে ভাগ হয়ে যায় নূরের গড়া রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ।
নুরের আয়ের উৎস নিয়ে নুর তার ভেরিফাই ফেইসবুক পেইজে পোস্ট করেন তিনি। যা ইতোমধ্যে ভাইরাল টপিকে রূপ নিয়েছে অনলাইন জগতে।
নূর তার পেইজে লিখেন,আলহামদুলিল্লাহ, “গত ২৮ দিনে ফেসবুকের এ পেজে দেয়া আমার বক্তব্যের ভিউ থেকে ২২০০ ডলার আয় হয়েছে।
প্রতি ডলার ১০৮ টাকা করে যা বাংলাদেশি টাকায় ২ লাখ ৩৭ হাজার ৬০০ টাকা। যা দিয়ে অনায়াসে আমার ২ মাসের ব্যক্তিগত খরচ হয়ে যাবে।
ফেসবুক আমার আয়ের কোন নির্দিষ্ট খাত নয়,এটা একটা অনানুষ্ঠানিক খাত। তাও মাসে ফেসবুক থেকেই এক/দেড় লাখ টাকা আয় হয়।
আমার স্ত্রী একজন স্কুল শিক্ষিকা,কৃষিতেও আমার ছোটখাটো ব্যবসা আছে। আমাদের মতো একজন মানুষ বা একটা পরিবার চলার জন্য কতো টাকা দরকার ?
যারা উদ্দেশ্যে প্রণোদিতভাবে চরিত্র হননে গুজব ছড়ায় তাদের জন্য কথাগুলো বলা। নেতিবাচকতা পরিহার করে ইতিবাচক হোন ,ভালো কাজের সাথে থাকুন।”

