
শাওন আহমেদ সাদ, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:
"গাছে গাছে সবুজ দেশ আমার সোনার বাংলাদেশ"এই স্লোগানকে সামনে রেখে মুসাফির এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়। রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা অফিস প্রাঙ্গণ মাঠেে এ কর্মসূচি করা হয়। উক্ত কর্মসূচিতে প্রায় ৫০০ টি ফলজ ও বনজ উদ্ভিদ রোপন করা হয়।
এছাড়া একই দিন সংগঠনের পক্ষ থেকে দরিদ্র কৃষকের মাঝেও বিভিন্ন প্রকার ফলজ ও বনজ উদ্ভিদ বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী চেস্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক ও সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আমিন রহমান। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মুসাফির এর সভাপতি জনাব মোঃ এমদাদুল হক এ সময় তিনি বলেন বর্তমানে আমরা যে পরিবেশ সংকটে ভুগছি তার জন্য আমরাই দায়ী। তাই এ সংকট থেকে মুক্তির জন্য প্রত্যেকেরই কিছু করণীয় আছে। নগরায়ন, শিল্পায়ন, কৃষির আধুনিকীকরণ ইত্যাদির ফলে পরিবেশ সংকট বেড়েই চলেছে। অথচ শিল্পায়ন-নগরায়নের গতি থামানো বা কমানো মোটেই সম্ভব নয়। তাই দরকার উন্নয়ন ও সংরক্ষণের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা। এ ক্ষেত্রে বৃক্ষ সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা পালন করতে পারে। উদ্ভিদের সংরক্ষণ ও বৃদ্ধির ক্ষেত্রে প্রত্যেক মানুষই কিছু অবদান রাখতে পারে। তাই প্রত্যেকের উচিত প্রতিবছর বৃক্ষপোণের মৌসুমে বাড়ির আশপাশে কিংবা খোলা জায়গায় সাধ্য মতো গাছ লাগনো। তবেই পরিবেশ ভালো থাকবে। ভালো থাকবে আমাদের জীবন ও স্বাস্থ্য।
প্রধান মেহমান হিসাবে ছিলেন জামাল মিয়া বাদশা সভাপতি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, নরসিংদী জেলা। উদ্ধোধক ছিলেন, আনোয়ার হোসেন মোল্লা। অর্থ সম্পাদক, মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম।প্রধান আলোচক ছিলেন আলহাজ্ব ইবরাহিম মোল্লা সিনিয়র সহ-সভাপতি, মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম । এছাড়া আরো উপস্থিত ছিলেন, বিল্লাল হোসেন রনি,শরিফুল ইসলাম,আলামিন চৌধুরী,নজরুল ইসলাম, মোশাররফ,হাকিম আজিজি,বায়জিদ,অলিউল্লাহ,হৃদয় ও জসিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক এইচ.এম রেজাউল করিম রাফি।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.