ওমর ফারুক
সামিম রহমান ,আন্তর্জাতিক ডেস্ক:
গ্যাবনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আলী বঙ্গো ওন্ডিম্বাকে গৃহবন্দী অবস্থা থেকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির ক্ষমতাসীন সামরিক বাহিনী।
গ্যাবনের সামরিক মুখপাত্র কর্নেল উলরিচ মানফুম্বি বুধবার সন্ধ্যায় জাতীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘তিনি চাইলে স্বাস্থ্য পরীক্ষার জন্য বিদেশে যেতে পারেন।
সোমবার গ্যাবনের নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নেওয়া জেনারেল ব্রাইস ক্লোটেয়ার অলিগুই এনগুয়েমা এই বিবৃতিতে স্বাক্ষর করেন।
অলিগুই বলেন, সামরিক বাহিনী সহিংসতা ছাড়াই দেশের নিয়ন্ত্রণ নিয়েছে এবং বিশ্বাসযোগ্য ও অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেবে।
নতুন সামরিক রাষ্ট্রপ্রধান অলিগুই বঙ্গোর চাচাতো ভাই, এবং বঙ্গোর প্রয়াত বাবার দেহরক্ষী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন ।
এছাড়াও তিনি দেশের রিপাবলিকান গার্ড, ও একটি সামরিক ইউনিটেরও নেতৃত্ব দিয়েছিলেন।দেশটির নতুন প্রভাবশালী নেতা এনগুয়েমার মতে, রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ চুরির অভিযোগে বঙ্গো ও তার পরিবারকে বিচারের মুখোমুখি হতে হবে।
এই অভ্যুত্থানকে গ্যাবনের জনগণ স্বাগত জানালেও আফ্রিকান ইউনিয়ন ও আন্তর্জাতিক সম্প্রদায় ের কাছ থেকে এর তীব্র নিন্দা জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট সামরিক অভ্যুত্থানে সদ্য নির্বাচনে বিজয়ী ঘোষণার পরপরই আলী বঙ্গোকে ক্ষমতাচ্যুত ও গৃহবন্দী করা হয়।
খবর: আল জাজিরা

