ওমর ফারুক

সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, জেলা প্রতিনিধি, নরসিংদী:


নরসিংদীর বাসাইল মাদ্রাসায়ে গাউছিয়া পেশোয়ারীয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার গাউছিয়া এতিমখানার নতুন বহুতল বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে এতিমখানার নির্ধারিত স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাউছিয়া পেশোয়ারীয়া সুন্নীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব আবুল হোসাইন, উপাধ্যক্ষ আলহাজ্ব নজরুল ইসলাম আল কাদরী, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুদ্দিন আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য ১৯৯৪ সালে অবস্থিত হয় গাউছিয়া পেশোয়ারীয়া সুন্নীয়া আলিম মাদ্রাসার ২তলা বিশিষ্ট এতিমখানাটি পরে তা ভেঙে পূনরায় বহুতল ভবনের প্রকল্প নেওয়া হয় ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে।