
বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
শোরগঞ্জের মিঠামইনে নিজ বাড়িতে পারিবারিক মিলন মেলায় দুই মন্ত্রীকে দুপুরের খাবার খাওয়ালেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হারুন অর রশীদ।
বুধবার ৬ই সেপ্টেম্বর উপজেলার হোসেনপুরে ডিবিপ্রধানের গ্রামের বাড়িতে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বারকে দুপুরের খাবার খাওয়ান তিনি।
ডিবিপ্রধান হারুন অর রশিদ বুধবার রাতে তার ফেসবুক পেজে লেখেন, আজ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার কিশোরগঞ্জের প্রেসিডেন্ট রিসোর্ট আসেন।
এসময় প্রেসিডেন্ট রিসোর্টের এমডি মন্ত্রীদের ফুল দিয়ে বরণ করেন। পরে অতিথিরা আমার গ্রামের বাড়িতে আসেন। তিনি আরও লেখেন, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আমার আত্মীয়।
সেই সূত্রেই আমার বাড়িতে পারিবারিক মিলনমেলায় অংশগ্রহণ করেন। আর রাষ্ট্রীয় কাজে কিশোরগঞ্জ সফরে থাকা পরিকল্পনামন্ত্রী আমার আমন্ত্রণে কিছুসময় আমার বাড়িতে অবস্থান করেন ও দুপুরের খাবার গ্রহণ করেন।এসময় সময় কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান, ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোখলেসুর রহমান ভূইয়া সহ বিভিন্ন এলাকা থেকে আসা পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.