
সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, নরসিংদী প্রতিনিধি:
"সু-শিক্ষার ঘরে হবে বসবাস, সবে মিলে করি স্বপ্নের চাষ" প্রতিপাদ্যে ২০২৩ সালে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ করেছে পলাশ থানা সেন্ট্রাল কলেজ।
শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে পলাশ উপজেলার পারুলিয়ায় অবস্থিত পলাশ থানা সেন্ট্রাল কলেজ প্রঙ্গনে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের কো-অর্ডিনেটর ও রসায়ন বিভাগের প্রভাষক জান্নাতুল আম্বিয়া।
এসময় সমাবেশে বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন কলেজের বিভিন্ন বিভাগের প্রভাষক, বিভাগীয় প্রধান সহ উপস্থিত অভিভাবকবৃন্দ।
এসময় বক্তারা বলেন, পলাশ থানা সেন্ট্রাল কলেজ ইতিমধ্যে ৫ম বারের মতো পলাশ উপজেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছে, নরসিংদী জেলা ও ঢাকা শিক্ষাবোর্ডের অন্যতম সেরা কলেজ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে কলেজটি। আমরা চাইবো আমাদের শিক্ষার্থীদের শিক্ষার মান আপনাদের কাঙ্ক্ষিত সপ্নের সাথে যেনো মিলে যায়।
একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করার ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও ছাত্র এই ৩জনের সমান সহযোগিতা প্রয়োজন। আপনাদের সন্তানরা আমাদের প্রতিষ্ঠানে থাকে দিনের ৪ভাগের ১ভাগ সময়, এসময়ের ভিতর আপনার সন্তান যেনো ভালোভাবে চলে এবং সুশিক্ষায় শিক্ষিত হয় তা দেখা যেমন আমাদের দায়িত্ব তেমনই আপনাদের দায়িত্ব বাকি ৩ভাগ সময় আপনার সন্তানকে দেখে রাখা।
সে যেনো কোনো খারাপ নেশা ও বখাটেপনায় না জড়িয়ে যায়। এখন থেকে গ্রামের মানুষের আর্থিক অবস্থা বিবেচনায় যার যতটুকু সামর্থ্য সে অনুযায়ী শিক্ষা নিতে পারবে পলাশ থানা সেন্ট্রাল কলেজের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকগন তাদের মতামত ব্যক্ত করে বলেন, শতভাগ উপস্তিতির জন্য কলেজটি যেই পদ্ধতি অবলম্বন করে আসছে তা অবশ্যই কার্যকরী, যার প্রভাব আমাদের সন্তানদের উপর পরেছে।
আমরা আশাকরি পলাশ থানা সেন্ট্রাল কলেজে পড়ে আমাদের সন্তান সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে। সেন্ট্রাল কলেজের সকল শিক্ষকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে কলেজের মান উন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
পরে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় ৩টি বিভাগে কৃতকার্য হওয়া ৯জন শিক্ষার্থীকে জ্ঞানমুলক বই পুরস্কৃত করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.