সম্পাদক
সামিন রহমান, স্পোর্টস ডেস্ক:
দীর্ঘ ৫০ বছর পর অবশেষে ব্রাজিলের হয়ে পেলের গোল রেকর্ড ছাড়িয়ে গেলো নেইমার জুনিয়র। নিন্দুকেরা যা খুশি বলতে পারে কিন্তু সবকিছু পেরিয়ে ব্রাজিলের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ গোলদাতা এখন নেইমার। অসাধারণ ব্যাপার হলো ব্রাজিলিয়ান’দের ফুটবল ইতিহাসে নেইমারের নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
কিংবদন্তি পেলেকে পাশ কাটিয়ে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ স্কোরার হয়ে আবারও ইতিহাস গড়েছেন নেইমার জুনিয়র । ইতিহাসের শ্রেষ্ঠ ফুটবল খেলোয়াড়দের মধ্যে নেইমারের নাম লেখা থাকবে সবার উপরে।বলিভিয়াকে গোলবন্যায় ভাসিয়ে বিশ্বকাপ মিশন শুরু ব্রাজিলের।
কাতার বিশ্বকাপের হতাশা ভুলে আরও একটি বিশ্বকাপ মিশন শুরু করেছে ব্রাজিল। নিজেদের মাঠে হওয়া বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে বলিভিয়াকে উড়িয়ে দিয়েছে সেলেসাওরা। ম্যাচে গোলের দেখা পেয়েছেন দীর্ঘদিন পর জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো নেইমার। ব্রাজিলের হয়ে এদিন জোড়া গোল করেছেন নেইমার এবং রদ্রিগো। নেইমার, রদ্রিগোর জোড়া গোল ও রাপিনহার এক গোলে বলিভিয়া’কে ৫-১ গোলে হারিয়ে ল্যাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ব্রাজিলের হয়ে নেইমার এখন পর্যন্ত ১২৫ টি ম্যাচে মাঠে নেমেছে। এর মধ্যে ব্রাজিলের জার্সি গায়ে তার গোল সংখ্যা ৭৯ টি । প্রতিটি গোলের জন্য তার গড় সময় লেগেছে ৭৮ মিনিট। দলের হয়ে ৫৬ টি গোলে তার সরাসরি সহযোগিতা রয়েছে। ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে বেশি ৬২২টি সফল ড্রিবলও নেইমারের দখলে।

