
সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, নরসিংদী প্রতিনিধি :
শৃঙ্খলা, পরিশ্রম এবং সপ্নকে স্বার্থক করার লক্ষে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদনের প্রেক্ষিতে প্রথম ধাপে নির্বাচিত একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের নিয়ে ভর্তি উৎসবের আয়োজন করেছে নরসিংদীর পলাশ থানা সেন্ট্রাল কলেজ।
রবিবার (১০ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ উপজেলার পারুলিয়ায় অবস্থিত পলাশ থানা সেন্ট্রাল কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত ভর্তি উৎসবে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো: আমীর হোসাইন গাজী।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলেজের কো-অর্ডিনেটর ও রসায়ন বিভাগের প্রভাষক জান্নাতুল আম্বিয়া, পরীক্ষা নিয়ন্ত্রক শহীদুল হক সুমন এবং সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষিকা সহ নবীন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পলাশ থানা সেন্ট্রাল কলেজ নরসিংদীর একটি প্রত্যন্ত গ্রামে অবস্থিত হয়েও ইতিমধ্যে ৫ম বারের মতো পলাশ উপজেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছে, নরসিংদী জেলা ও ঢাকা শিক্ষাবোর্ডের অন্যতম সেরা কলেজ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে কলেজটি।
তোমরা যেই সপ্ন নিয়ে আমাদের প্রতিষ্ঠানে এসেছো সেই সপ্নগুলোকে জাগিয়ে তুলতে এবং বাস্তবায়নে আমরা তোমাদের সহযোগী হিসেবে কার্যকরী ভূমিকা পালন করবো, আগামী দিনে তুমারাই হবে সেরাদের মধ্যে সেরা।
বক্তব্য প্রদানের পর সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করার মাধ্যমে কুইজে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের ভর্তি উৎসবের মেডেল দেওয়া হয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.