সম্পাদক
সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী শহরের জেলাখানার মোড় থেকে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৯ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সন্মেলনের মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফজল-ই-খুদা। আটককৃতরা হলেন, গাজীপুর জেলার টংগী এরশাদ নগর এলাকার হোসেন মিয়ার ছেলে মোঃ রাজু মিয়া (২৫) ও একই জেলার কাপাসিয়া থানার মিরারটেক গ্রামের মৃত নজরুল ইসলামের মেয়ে ইতি বেগম (২০)।
সংবাদ সন্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর জেলখানা মোড়ের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে রাজু মিয়া (২৫) ও ইতি বেগম (২০) কে আটক করে। এসময় তাদের দখলে থাকা চটের বস্তার ভিতরে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৮,০০,০০০/- টাকা। তিনি আরও জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন মাদকদ্রব্য ও গাঁজা ক্রয় বিক্রয় করে আসিতেছিলো বলে স্বীকার করে। আটককৃতদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

