
মোঃরিয়াজ মাহমুদ, রাঙ্গাবালী(পটুয়াখালী)প্রতিনিধি:
পটুয়াখালীর রাঙ্গাবালী থানার আওতাধীন চরমোন্তাজ পুলিশ ফারির ইনচার্জ সজল কান্তি দাস কে বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বেলা ১১টার সময় উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন পুলিশ ফারির মিলনায়তনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদায়ী সভায় সভাপতিত্ব করেণ রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম মজুমদার,
রাঙ্গাবালী থানার তদন্ত মোঃ আব্দুস সালাম, চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মনির হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ রাসেল খান, চরমোন্তাজ ইউনিয়নের সমাজ সেবক মোঃ আজাদ খান সাথী।
বরিশাল রেঞ্জের পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানার চরমোন্তাজ পুলিশ ফারির ইনচার্জ থেকে পদোন্নতি পেয়ে চট্টগ্রাম রেঞ্জে বদলি হয়েছেন সজল কান্তি দাস। পুলিশ ফারির ইনচার্জ দায়িত্ব পালনকালীন সময়ে বিদায়ীর বিভিন্ন কাজের প্রশংসা করেন বক্তারা।
তার পেশাগত জীবনে আর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে থানার পক্ষ থেকে তাদের বিভিন্ন সম্মাননাসামগ্রী প্রদান করা হয়। এসময় পুলিশ সদস্য সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.