ওমর ফারুক
এইচ এম হাছনাইন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
তথ্য প্রযুক্তির দেশ , গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলা জেলার লালমোহনে হাজ্বী নরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ে ইশরাক চৌধুরী নাওল এর পরিকল্পনায় বিনামূল্যে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং কোর্সের সফল ফ্রিল্যান্সারদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।
১৮সেপ্টেম্বর রোজ সোমবার জেলার লালমোহন উপজেলার হাজ্বী নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ে নুরুন্নবী চৌধুরীর শাওন ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ,লালমোহন শাখার প্রশিক্ষক নজরুল ইসলাম সুভরাজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন ভোলা ৩ আসনের সংসদে সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
প্রধান অতিথির বক্তব্যে নূরনবী চৌধুরী শাওন এমপি বলেন, তোমরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশের ভবিষ্য ৎ। তোমরা বাংলাদেশকে বিশ্বের দরবারে সমুন্নত করতে তোমাদের আইটি প্রশিক্ষণ অতীব জরুরী। তোমরা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে বিশ্বের দরবারে সমুন্নত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তোমাদের এই আইপি দক্ষতায় অর্জুনের মাধ্যমে বিদেশিকে মুদ্রা বাংলাদেশে এন এম আর্থিক অবস্থায় নিজেদেরকে সফল করতে পারবে এবং বাংলাদেশকে রেমিটেন্স এনে আর্থিকভাবে তোমরাও দেশের অর্থনৈতিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উক্ত সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নুরুন্নবী চৌধুরী শাওন ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ তজুমদ্দিন শাখার পরিচালক সাংবাদিক সাদির হোসেন রাহিম, প্রশিক্ষক ও সফল ফ্রিল্যান্সার আতিকুর রহমান। নুরুন্নবী চৌধুরী শাওন ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ, লালমোহন শাখার প্রশিক্ষক সম্রাট ইব্রাহিম।
আরো উপস্থিত ছিলেন নুরুন্নবী চৌধুরী শাওন ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ লালমোহন ও তজুমদ্দিন শাখার বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীরা ও কাজী নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ারের সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠান শেষে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে স্টিচার,নগদ অর্থ ও সফল ফ্রিল্যান্সারদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

