
জাবির আহম্মেদ, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদী ভাঙণে ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার(২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ত্রাণ সামগ্রী প্যাকেট বিতরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এম.পি।উপজেলার বেলগাছা ইউনিয়নে শতাধিক পরিবারের মাঝে উপহার তুলে দেন তিনি।
উপহার প্যাকেটে ছিল- চাল ১ কেজি,ডাল ১ কেজি,তৈল ১ কেজি,লবণ ১ কেজি,চিনি ১ কেজি এবং রান্নার প্রয়জনীয় দ্রব্য সামগ্রী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক এড. আব্দুস সালাম,সাংগাঠনিক সম্পাদক জিয়াউল হক,ভাইস চেয়ারম্যান আঃ খালেক,ত্রাণ বিষয়ক সম্পাদক সালাউদ্দিন শাহ প্রমুখ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.