
নিউজ ডেস্ক:
বিশ্বকাপ জয়ের পর উপযুক্ত সম্মান পাননি এমনই গুরুতর অভিযোগ করেছিলেন লিওনেল মেসি নিজের সাবেক ক্লাব প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) বিরুদ্ধে। কিন্তু তার সেই অভিযোগ অস্বীকার করেছে ফরাসি ক্লাব পিএসজি। মেসির ওই অভিযোগ অস্বীকার করে পিএসজির সভাপতি নাসের আল-খেলাইফি এক বিবৃতি প্রকাশ করেছেন।
আরএমসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে কাতারের এই ধনকুবের বলেছেন,‘ সবাই দেখেছে মেসিকে নিয়ে আমাদের উদযাপন। কারণ আমরা এর একটি ভিডিও প্রকাশ করেছি। আমরা ব্যক্তিগত ভাবে তাকে নিয়ে উদযাপন করেছি। তবে আমাদের ক্লাবটি ফ্রান্সের। স্টেডিয়ামে উদযাপন অবশ্যই (আমাদের জন্য) সংবেদনশীল ছিল। তিনি যে দেশটিকে হারিয়েছেন সেই দেশটিকেও আমাদের সম্মান জানাতে হবে। কারণ তার সতীর্থরা ছিল ফরাসি দলের। সেই সঙ্গে আমাদের সমর্থকরাও।’
আল-খেলাইফি যে ভিডিও প্রদর্শন করেছেন সেখানে বিশ্বকাপ জয় উযাপনের অনুষ্ঠানে দেখা যায় মেসিকে। কিন্তু সম্প্রতি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবল মহাতারকা লিওনেল মেসি দাবি করেন যে, আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের শিরোপা জয় করে ফেরার পর তাকে স্বীকৃতি দেয়নি ফরাসি ক্লাবটি। মেসি বলেন, ‘আমিই একমাত্র আর্জেন্টাইন খেলোয়াড় ছিলাম, যে কিনা নিজ ক্লাবে বিশ্বকাপ জেতার জন্য সংবর্ধনা পাইনি। তবে ওটা তেমন বড় ব্যাপার নয়।’
আর্জেন্টাইন মহাতারকা আরও বলেন,‘ তবে এটি ঠিক যে, আমিই ওই দলের খেলোয়াড় যারা তাদের (ফরাসিদের) দলকে ফাইনালে হারিয়েছি, টানা দ্বিতীয় বিশ্বকাপ জিততে দেয়নি। এটি বাস্তবতা। তবে সত্যিটা হচ্ছে এমবাপের সঙ্গে আমার সম্পর্কটা দারুণ। (পিএসজিতে) সব খেলোয়াড়ের সঙ্গেই ভালো সম্পর্ক ছিল।’
ক্লাব থেকে বিদায় নেয়ার সময় মেসির চোখে জল আসার উপক্রম হয়। কারণ দর্শকরা তাকে দুয়ো ধ্বনি দিচ্ছিল এবং সতীর্থ এমবাপ্পের প্রতি সমর্থন জানিয়ে উল্লাস করছিল। মেসি বলেন,‘ আমি সব সময় বলছি এর কারণ ছিল। আমি সেখানে (পিএসজি) ভালো না থাকলেও সেখানে থাকার সময়ে আমি বিশ্বকাপ জিতেছি।’
নিজের বর্নিল ক্যারিয়ারে মেসি রেকর্ড সাতবার ব্যালন ডি’অর খেতাব জয়ের পাশাপাশি ইউরোপের সর্বোচ্চ গোল্ডেন বুটও জয় করেছেন। ক্যারিয়ারে বিশ্বকাপ জয়ের যে আক্ষেপ ছিল, সেটাও পূরণ করে ফেলেছেন তিনি। তাই ক্লাব ফুটবলে ইউরোপের পাট চুকিয়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে চলে যান এই কিংবদন্তি।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.