
অরবিন্দ পোদ্দার, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়ায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
২৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় নলছিটি পৌর শহরের পুরাতন পোস্ট অফিস সড়কের রঙ্গলাল স্টোরে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় ওই প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ পণ্য সামগ্রী পাওয়া যায়। ভ্রাম্যমান আদালত ভোক্তা অধিকার আইনের ৫১ ধারায় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় নির্বাহী মেজিস্ট্রেট বলেন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার।
এর বাইরে কোন ব্যবসায়ী যদি অধিক মূল্যে পণ্য কেনা-বেচা করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন নলছিটি থানার সাব ইনস্পেকটর মো: আমিনুর রহমান।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.