
নিজস্ব প্রতিবেদক;
শুক্রবার ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ খেলাফত যুব মজলিস নরসিংদী জেলা শাখার উদ্যোগে মাওলানা মামুনুল হক সহ কারাবন্দী সকল আলেমের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা শহরের বাজির মোড় থেকে মিছিল শুরু হয়ে রেলস্টেশন চত্বরে এসে মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি মুফতি আনোয়ার মাহমুদ এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মুফতি হাসমতুল্লাহ ফরিদীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় অফিস ও প্রকাশনা সম্পাদক মাওলানা রাকীবুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রাকীবুল ইসলাম বলেন সরকার নিজেদের অপকর্ম ও দূর্নীতি ঢাকতে মাওলানা মামুনুল হক সহ উলামায়ে কেরামকে বন্দী রেখেছে। তিনি সরকারকে হুশিয়ার করে বলেন যে মামুনুল হককে বন্দী রেখে পতন ঠেকাতে পারবেন না। তিনি আগামী ২০ অক্টোবর ঢাকায় মাওলানা মামুনুল হকের মুক্তির দাবিতে যুব সমাবেশ সফল করার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানান।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ইমরান হুসাইন, সমাজকল্যান সম্পাদক মাওলানা সানাউল্লাহ, দপ্তর সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, মজলিসে আমেলা সদস্য মুফতি আব্দুল আজিজ নড়াইলী ও মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.