
তপন দাস,নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে ৩৬ বোতল ফেন্সিডিল সহ আটক হয়েছে মা ও ছেলে ।
বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর ডিমলা উপজেলার ডাঙ্গারহাটের হোসেনের মোড় নামক স্থান থেকে ডাঙ্গার হাট থেকে ঠাকুরগঞ্জ গামী একটি অটোরিক্সার থেকে তাদের আটক করে ডিমলা থানা পুলিশ।
আটককৃত মা ও ছেলে ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জ এলাকার পিয়াজীপাড়া গ্রামের হাপিজার রহমানের স্ত্রী মোছাম্মদ কাজলী আক্তার ও তার ছেলে কাজল ইসলাম ।
বিষয় টি নিশ্চিত করে ডিমলা থানা অফিসার ইনচার্জ লাইছুর রহমান বলেন ৩৬ বোতল ফেন্সিডিল সহ তাদের গ্রেপ্তার করা হয়। এঘটনায় ডিমলা থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ এর ৩৬(১) সারনি ১৪(খ) ৪১ ধারায় মামলা করা হয়েছে ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.